| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে পাথরকাণ্ডে ডিসিকে ওএসডির পর ইউএনওকে বদলি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৫:৫৭:৫৮:অপরাহ্ন  |  ১৬১৪৯৮৩ বার পঠিত
সিলেটে পাথরকাণ্ডে ডিসিকে ওএসডির পর ইউএনওকে বদলি
ছবির ক্যাপশন: ওএসডি হওয়া সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার

সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডির পর এবার কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়েছে। সোমবার তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়। 

এদিকে কোম্পানীগঞ্জের নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। ৩৬তম বিসিএসের এই কর্মকর্তা বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে কর্মরত আছেন। 

এর আগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ করতে ব্যাপক ভূমিকা রাখেন। 

এর আগে রোববার (১৭ আগস্ট) সাদাপাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪