| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোন একটা পাথর সরানোর চেষ্টা করে, জীবন ঝালাপালা করে দেব : ডিসি সিলেট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৬:০৯:১৪:অপরাহ্ন  |  ১৬২০২৫১ বার পঠিত
কোন একটা পাথর সরানোর চেষ্টা করে,  জীবন ঝালাপালা করে দেব : ডিসি সিলেট

সিলেট প্রতিনিধি : সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম  বলেন, কোন একটা পাথর সরানোর চেষ্টা করে, একদম জীবন ঝালাপালা করে দেব।  কোনোর ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে অন্য পাথর বা আমদারি করা পাথর দিয়ে ঢেকে দেয়। তাহলে ট্রাকও জব্দ করবো। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন ।

তিনি আরও বলেন,  বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে। 

ডিসি বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে। ভবিষ্যতের যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটার স্থায়ী সমাধান করা হবে। যারা পাথর চুরি করেছে, তা কেন করেছে তা শনাক্ত করা । 

তিনি আরও বলেন, জনগণের শক্তি বড় বিষয়। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সরকার আর জনগণ যদি পাশাপাশি থাকে তখন গোষ্ঠির শক্তির কোনো পাত্তা থাকে না। 

এর আগে ডিসি সারওয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

রিপোর্টার্স/এমআ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪