| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন ফোনলাপ ফাঁস হওয়া এনসিপি নেতা সারোয়ার তুষার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৮:২১:২৪:অপরাহ্ন  |  ১৬২৩১৫৯ বার পঠিত
সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন ফোনলাপ ফাঁস হওয়া এনসিপি নেতা সারোয়ার তুষার
ছবির ক্যাপশন: সারোয়ার তুষার

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। একইসঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির বরাবর লিখিত জবাব দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।

সার্বিক বিবেচনায়, লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪