লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতাদের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে ফেসবুকে সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা করছেন। ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরাও।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর কোতোয়ালি থানার উদ্যোগে সক্রিয় সহযোগীদের নিয়ে শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুর নগরীর সালেক পাম্প সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের হল রুমে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক নেতা আশরাফুল আলমের (৩৮) কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দেন।
‘নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৃতপ্রায় লোহারটেক নদী পরিচ্ছন্ন করতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তরুণ স্বেচ্ছাসেবীরা। স্থানীয় তরুণদের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১২০০ স্বেচ্ছাসেবী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, নিহত রাকিব ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। শুক্রবার (২৩ মে) উপজেলার ঠাকুরপুর এলাকায় সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়
১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা
কখনও কোন ধর্মের অনুসারী হয়ে ধর্ম ভীরু একজন মানুষ অন্যকে আঘাত করতে পারে না। এজন্য খেলাফত মজলিসের এক আওয়াজ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত।
নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে
২০২৫ মৌসুমে বোরো ধান সংগ্রহকালে সরকারি নির্দেশনা অমান্য করায় সরকারি খাদ্য গুদামের একজন নিরাপত্তা প্রহরী ও তার সহকারী কৃষককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছে আদালত
শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২১ মে) সকালে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন।