উত্তর জনপদের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগা, গাইবান্ধা জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন বিশ্লেষকরা।
রাজধানীর কাফরুলে থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে ধাক্কা দিলে এক রিকশাচালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।
মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঘুরে দাড়াতে হলে বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকসেবী, মাদক কারবারি ও মাদক বহনকারিদের কঠিন নজরদারিতে রাখতে হবে। যাতে কোনভাবেই মাদকের ব্যাবহার বিস্তার লাভ করতে না পারে। এজন্য সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রশাসনিক জটিলতার কারণে ডিডিওশিপ (ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) না থাকায় শরীয়তপুর সদর হাসপাতালের নার্স ও ব্রাদাররা গত জুন মাসের বেতন এখনও পাননি। বেতন বন্ধ থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত এ সমস্যার সমাধান করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন তারা।
ফেনীর পরশুরামের একটি বাসা থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে আলোচিত ঘটনার পর এবার শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কলেজটির সাত শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের দেশের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে উদ্ধার হওয়া মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং তিতাস গ্যাসের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তুহিন (১০ নামে) চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করতে গিয়ে শোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য দেখতে পান শিশুটি আর কেউ নেয়, সে তারই সন্তান। শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টার দি
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।
বরিশালের বানারীপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামে এক যুবককে মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।