কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্টে কুষ্টিয়াবাসীর সমর্থন কামনা করেছেন। শনিবার (৪ মে) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তিনি জনকল্যাণমূলক কাজ করতে গেলেই একটি মহল বাধা দেওয়ার চেষ্টা করছে।
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক কার্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের সম্ভাব্যতা ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়োগের পরপরই একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
মাদক কারবারি স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন
রংপুর অঞ্চলে চলতি মৌসুমে আলুর ফলন হয়েছে চোখে পড়ার মতো। মাঠজুড়ে ছিল সোনালি স্বপ্ন, কৃষকের মনে ছিল লাভের আশা। কিন্তু সেই আশা এখন অনেকটাই ভেঙে পড়েছে। বাজারে আলুর দামে অস্বাভাবিক পতন, সংরক্ষণের সংকট এবং বিপণন ব্যবস্থার দুর্বলতায় চরম সংকটে পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। তাদের অনেকের কাছে আলু এখন আশীর্বাদ নয়,
: কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে এক দোকাদ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুদ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্যচালান প্রবেশ ও খালাস প্রক্রিয়া কার্যক্রম এবং বন্দরের দায়িত্ব-সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদা দাবি, বাড়িতে অনধিকার প্রবেশ এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বালিয়াডাঙ্গী আমলী আদালত) আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. করিম উদ্দীন আপন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মানষিক ভারসাম্যহীন এক শিশুকে (১০) ধর্ষনের অভিযোগ উঠেছে আক্তার খান নামে এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় সোমবার (৪ মে) সকালে ভুক্তভোগী শিশুটির পিতা বাদি হয়ে লোহাগড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে করে ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ