শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্ট লিও ধর্মপল্লীর উদ্যোগে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি সরকারি খাল নির্ধারিত সময়ের একদিন আগেই অবমুক্ত করেছেন দখলকারীরা। রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়।
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা সুলতানা কর্মস্থলে নিরাপত্তাহীনতা, সহকর্মীর অসদাচরণ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা আসাদুজ্জামান আসাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আসাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (মোহাম্মদ আলী হাসপাতাল) জরুরি বিভাগে নেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
চলতি বছরের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছে ৫৪৪ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৬ শিশুর মৃত্যুর তথ্য রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১ থেকে ২ বছর বয়সী শিশুরা।
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)। রবিবার (১৯জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর চেয়ারম্যান কায়সার হাসান এবং মহাসচিব মো. আল-আমিন শাওন।
নেত্রকোণা সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্তের দাবি উঠেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানায় হাসান (৯) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর কারণ নিয়ে এতিমখানা কর্তৃপক্ষ ও চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র বা ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তাঁর ভাষায়, এমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে।
কয়েক দিনের টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচা মাটির ঘর ধসে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার আমলাবো ইউনিয়নের বটেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আমলাবো ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল অহাব মিয়ার মাটির বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়েছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম এলাকায় ১০০টি অসহায় ও পানিবন্দী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।