ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও কয়েকজনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর তৎপরতা ও প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছপালা কর্তনের কাজের জন্য আজ (বৃহস্পতিবার) দেশের দুটি জেলার কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সকাল থেকে টানা ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে।
ময়মনসিংহের গৌরীপুর জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে গত এক মাস ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভস্থ পাথর উত্তোলন কার্যক্রম। প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহ করতে না পারায় গত ১৯ মে থেকে উৎপাদন কার্যক্রম স্থগিত রেখেছে খনির উন্নয়ন ও উৎপাদনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি)
তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগে আলোচিত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চগড়ের বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর পেরিয়েও শেষ হয়নি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার উন্নয়নকাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভার অন্তত ৩০ হাজার বাসিন্দা। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় দুর্বিষহ জীবনযাপন করছেন স্থানীয়রা।
আসন্ন শুক্রবার অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে বাজারের পেরিফেরি এলাকায় নির্মিত সরকারি শেডের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রধারীদের গুলিতে ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮) নিহত হয়েছেন। তিনি কবাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবন্যা গ্রামের বাসিন্দা বিনন্দ মোহন চাকমার ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিদেশি নাগরিকদের নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাইসেন্স করা অস্ত্র লুটের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।