| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গেইট ও দেয়াল নির্মাণ করে পৌরসভার রাস্তা বন্ধ করে দিলেন আইনজীবী

লক্ষ্মীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে পৌরসভার নির্মিত একটি ইটের সলিং রাস্তার প্রবেশমুখে গেইট এবং মাঝখানে দেয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবী পরিবারের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের বাসিন্দাসহ ওই পথ ব্যবহারকারী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বিস্তারিত...

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা: নেত্রকোণায় স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোণায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে একই মামলায় অপর দুই আসামি সখিনা খাতুন ও তোরাব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংঘটিত কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি হিসেবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে নিয়োগ বোর্ড তাদের আটক করে।

বিস্তারিত...

দল ছাড়ায় কিশোর গ্যাংয়ের নৃশংসতা: মেহেরপুরে কিশোরকে কুপিয়ে জখম

মেহেরপুরে কিশোর গ্যাংয়ের দল থেকে বের হয়ে আসায় আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোভিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির বেশ কিছু এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বিস্তারিত...

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে : চসিক মেয়র

আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে কোনো মিছিল করছে না, বরং তারা ‘দৌড় প্র্যাকটিস’ বা দৌড়ানোর চর্চা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা বর্তমানে ঝটিকা মিছিলের চেষ্টা করছে তারা মূলত গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। বর্তমানে বন্দরনগরীর কোথাও কোনো বড় রাজনৈতিক জমায়েত বা মিছিলের অস্তিত্ব নেই।

বিস্তারিত...

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত হওয়া এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

বিস্তারিত...

মোটরসাইকেলের ইঞ্জিনে ৭ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে ৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও একই গ্রামের মো. সজীব (২৪)।

বিস্তারিত...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক কারাগারে

লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪