| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুষ্টিয়ায় অ্যাপের মাধ্যমে নকল ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে একটি অ্যাপের মাধ্যমে বিভিন্ন নামিদামি ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের বাজেটনির্ভর গবেষণার পরিবর্তে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, গবেষণার কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

ময়মনসিংহে আলম এশিয়া বাস থেকে ১৩৯৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮০ হাজার টাকা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিস্তারিত...

ঝিনাইদহ প্রেসক্লাবে কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ

সমাজে কুরআন চর্চা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘কুরআন পাঠ আন্দোলন’-এর আহ্বায়ক আবু সাঈদ খাঁন।

বিস্তারিত...

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের ধাক্কায় সৃষ্ট সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়।

বিস্তারিত...

কুড়িগ্রাম সীমান্তে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুড়িগ্রাম সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

মেহেরপুরের ধলা মাঠে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা ও প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

গাইবান্ধায় বাড়িতে হামলার অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।

বিস্তারিত...

মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার চলমান খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর ও রুহিয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

ঠাকুরগাঁও সদর উপজেলায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসামির স্বজন ও সহযোগীদের লাঠির আঘাতে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল রক্তাক্ত জখম হয়েছেন।

বিস্তারিত...

মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক-পতাকাসহ আটক ৪

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়ল (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বিস্তারিত...

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের ছাদ

পিইডিপি-৪ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াশব্লকের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ছাদের একটি অংশ ধসে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪