জ্বালানি তেলের সংকটের অজুহাতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে প্রভাব পড়েছে। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্যভেদে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা পর্যন্ত।
দীর্ঘদিনের মিত্র ইরান থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ খোলা রাখতেই পিয়ংইয়ং এই কৌশল নিচ্ছে- এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
ফরিদপুরের নগরকান্দায় চলতি পাট ও ইরি ধান মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকদের ডিজেল সংগ্রহে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে বর্তমানে অনেকটাই দূরে সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন তিনি। রাজনীতি বা খেলার মাঠ; কোথাও চিরচেনা ব্যস্ত সূচি না থাকলেও, এই বিরতিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
কুড়িগ্রামের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে পুনরুদ্ধার হয়েছে। হঠাৎ গায়েব হয়ে যাওয়া তার ১০ লাখ ফলোয়ারের পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।
ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের সদস্যরা বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন। এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
জ্বালানি সংকটের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
ঝিনাইদহ পৌর ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়
নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ও মোহাম্মদ আবদুল বারিককে রোববার (৫ এপ্রিল) ক্লোজড (থানা থেকে প্রত্যাহার) করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাইজহাটি এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন গুদামে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঠানো দুটি ইউনিট রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে তানজিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। তিনি ১৬ মাস বয়সী এক কন্যা সন্তানের বাবা।
ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।