| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, ট্রাকসহ আটক

হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মেহেদি, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিস্তারিত...

নাটোরে ২ হাজার লিটার তেল সরানোর দায়ে ম্যানেজারকে জরিমানা

নাটোরের সিংড়ায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ম্যানেজারকে ২ হাজার লিটার পেট্রোল ও ডিজেল অননুমোদিতভাবে অন্য স্থানে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামতলী যমুনা কোয়েলের ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব মাইন নিষ্ক্রিয় করেন। এ সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

১৪৪ ধারা উপেক্ষা করে তাহেরীর ওয়াজ মাহফিল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয়দের অংশগ্রহণে একটি ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ মাহফিলে অংশ নেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

বিস্তারিত...

নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ

নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩হাজার ৫শ লিটার ডিজেল জব্দ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সন্ধ্যায় ঐ বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কনের আত্মীয়-স্বজনদের মসজিদে ডেকে মারধরের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

ঈদ পরবর্তী অভিযানে ছিনতাইকারী-মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ ঈদ পরবর্তী সময় বিশেষ অভিযান পরিচালনায় এলাকার চুরি, ডাকাতি ছিনতাইকারী অপরাধ চক্রের সদস্য, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এসকল অভিযান পরিচালনা প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান রিপোর্টাসয়ের প্রতিনিধিকে নিশ্চিত করেন।

বিস্তারিত...

নড়াইলে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেক শিশু

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে আরিয়া (৭) এবং রাফিয়া (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও আরিয়া নিখোঁজ রয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কবিসংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, কবি ও গীতিকার রফিকুল ইসলাম আধারের একুশে বইমেলায় প্রকাশিত ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ: ২৪ হাজার লিটার জব্দ, জরিমানা ২ লাখ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

বিস্তারিত...

দেওয়ানগঞ্জে সেতু ভেঙ্গে নিহত ৫ শিশুর পরিবারের পাশে জামায়াত

গত ঈদুল ফিতরের দিন ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশু পরিবারকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।

বিস্তারিত...

নোয়াখালীতে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়া সীমান্তে মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধার

কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিস্তারিত...

সাদুল্লাপুরে স্বাধীনতা দিবসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ পালনের জন্য সরকার কঠোর নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে ব্যাপক প্রস্ততি গ্রহনে সংশ্লিষ্ট শিক্ষা অফিসারগণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতি দিক নির্দেশনা দিলেও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা প্রতিপালন করা হয়নি।

বিস্তারিত...

গণরায় মানছে না সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারি দল গণ-রায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪