সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশালের উজিরপুরে ইশরাত জাহান সোনালী (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে কয়েক দিন আগে। খাল খননের জন্য সরকারি বাজেটের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। প্রকল্পটির আওতায় ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পু
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে চার মাস ধরে বুকসমান কাদায় চারটি মহিষ বেঁধে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও প্রকাশ হওয়ায় খবর পেয়ে মহিষগুলো উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) বিষয়টি নজরে আসে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের।
চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সাথে জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই যুবকের নাম উঠে এসেছে।
ভারত থেকে বেনাপোল দিয়ে কাচাঁ মরিচ আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। সে কারণে স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচা মরিচের দামে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শা-বেনাপোলসহ বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা পর্যন্ত কমেছে। হঠাৎ
বিচার বিভাগে সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পদত্যাগ করেছেন বগুড়ার অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপিসহ সাতজন আইন কর্মকর্তা। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার কথা উল্লেখ করে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের সদস্যরা এই সিদ্ধান্ত নেন বলে জানানো হয়েছে।
কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে কালাই পৌরসভার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন উপ
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
বগুড়ার নন্দীগ্রামে ফাতেমা ক্লিনিক ও সেবা হসপিটালে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। নিয়মিত ডিউটি ডাক্তার না থাকলেও চিকিৎসা সেবার নামে চলছে অপচিকিৎসা। ব্যক্তি পরিচালিত এসব প্রতিষ্ঠানে অদক্ষ স্বাস্থ্যকর্মী, জাল সনদে নার্স, হাতুড়ে চিকিৎসক দিয়ে অপারেশন, পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেওয়া এ
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আঃআলিম নামে এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইল শহরের একসময়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ‘ভাসানী হল’ এখন ধুলোবালি, ভাঙাচোরা দেয়াল ও তালাবদ্ধ কক্ষের নিস্তব্ধতায় ঢাকা। দীর্ঘদিনের অযত্ন-অবহেলা, সংস্কারের অভাব ও প্রশাসনিক উদাসীনতায় অর্ধশত বছরের পুরোনো এই মিলনায়তনটি আজ পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দো
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা, দৈনিক তাজা খবর-এর ব্যবস্থাপনা সম্পাদক, প্রযোজক ও বিশিষ্ট সমাজসেবিকা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিটিএসএফ-এর সভাপতি খোরশেদ আলম হেলালী সহ সংগঠনের নেতৃবৃন্দ।