| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকায় অনলাইনে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬

রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ এপ্রিল) রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

বিস্তারিত...

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন জোরদারে বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বজ্রপাতে দুই দিনে ২২ জনের মৃত্যু, আহত বহু

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। সুন্দরগঞ্জে একসঙ্গে তিনজন- ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)- প্রাণ হারান। ফুলছড়িতে ঘোড়ারগাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিক হোসেন (২২) নিহত হন এবং একটি ঘোড়াও মারা যায়। সাঘাটায় নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

বিস্তারিত...

‘বজ্রপাত থেকে বাঁচতে সাইরেন বসানোর পরিকল্পনা সরকারের’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার। আমরা বিধিমালা সংশোধন করেছি যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা আর্থিক সহায়তা পায়।’

বিস্তারিত...

সিগারেটের ওপর কর বাড়বে কি না, জানালেন এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়বে না। সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’

বিস্তারিত...

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। তি‌নি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৭ এপ্রিল) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিস্তারিত...

সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ এ দেশে আর কোনো বিশৃঙ্খলা করতে না পারে। জনগণের শান্তি বিঘ্ন করে আবারও ১৭৩ দিনের হরতাল করতে চাইলে আমরা তাদের সেই সুযোগ দেব না। কোনো জুজুবুড়ির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না।

বিস্তারিত...

সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন তালিকায়।

বিস্তারিত...

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

দেশের সাত বিভাগের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সাত বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব বিভাগের নদীবন্দরগুলোর জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

বিস্তারিত...

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোণায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিস্তারিত...

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করবে ইসি, যাবে না আপিলে

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের হাইকোর্টের দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিলে যাবে না সংস্থাটি।

বিস্তারিত...

‘চাচা, আমার বাপের নাম কী?’

১৯৭৬ সালের ১ নভেম্বর যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলাশীতে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির সূচনা করেন, তখন ৩০ বছরের টগবগে যুবক শাহাদাত হোসেন ঝুড়ি-কোদাল হাতে রাষ্ট্রপতির সঙ্গী হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে সেই একই স্থানে দাঁড়িয়ে শাহাদাত হোসেন দেখলেন তার যৌবনের স্মৃতিধন্য সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করছেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪