বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, ‘আমার ব
অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি নবজাতকদের জন্মের পর শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানো এবং শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতায় প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করছে, বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপি অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সমাজের পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না।
২০২৭ সালের হজযাত্রীদের ব্যয় কমাতে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমান ভাড়া ও সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন চার্জ কমানো সম্ভব হলে হজযাত্রীদের খরচ অন্তত ৪০ থেকে ৪২ হাজার টাকা কমানো যেতে পারে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
একসময় স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ের ক্রিকেটার হওয়ার। বাঁহাতি লেগ স্পিনে (চায়নাম্যান) ছিল দক্ষতা, অনুশীলন করতেন স্টেডিয়ামে, নেট বোলার হিসেবে বল করেছেন জাতীয় দলের খেলোয়াড়দেরও। কিন্তু সেই সম্ভাবনাময় ক্রিকেটার ডেভিড ইমন এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত নাম। পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত এলাকায় অপরাধ সাম্রাজ্য পরিচালনার অন্যতম নিয়ন্ত্রক তিনি।
উন্নত জীবনের স্বপ্ন, বিদেশে চাকরির প্রলোভন এবং প্রযুক্তিনির্ভর প্রতারণার জালে পড়ে মানবপাচারের অন্যতম বড় উৎস দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের ইতালি ও গ্রিসে প্রবেশের চেষ্টায় বাংলাদেশিরা এখন শীর্ষে অবস্থান করছে। একই সঙ্গে কম্বোডিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশে চাকরির নামে সাইবার স্ক্যাম সেন্টারে আটকে পড়া, রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগ এবং নারী পাচারের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের অধীনে দায়ের করা চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা, চেকদাতাকে কারাগারে পাঠানো নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এনআই অ্যাক্টের মামলায় কারাদণ্ড দেওয়া একটি কঠোর শাস্তি, যা কেবল উপযুক্ত ও বিশেষ পরিস্থিতিতেই প্রয়োগ করা উচিত। মো. আলাউদ্দিন বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি ড. মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ। বরিশালের এক গবাদিপশু ব্যবসায়ীর চেক ডিজঅনার সংক্রান্ত ফৌজদারি রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ২২ জুলাই এ রায় দেওয়া হয়।
বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি সরাসরি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে প্রবেশ করলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার তার রয়েছে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।