আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়িফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ঘোষণা দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঈদের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে একদিনের বাড়তি ছুটি যুক্ত হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই ঈদের ছুটি শুরু করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তাদের বাতিল করার আবেদন করে নিজেই তালিকা থেকে বাতিল হলেন আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকায়) আবেদন করে উল্টো তিনি নিজেই তালিকা থেকে বাতিল হন। বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি অবৈধভাবে বাস করছেন, তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাক-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তার বোন ও আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি এই চিঠি ব্যাংকগুলোতে পৌছেছে। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে—এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৪ মার্চ) তার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার কমানোর উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক’র গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ লক্ষ্যে বুধবার (৪ মার্চ) নীতি সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির একটি সভা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত এ সভা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে–এইটাই প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) দুপুরে গুলশানের ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অব্যবহৃত ভবনগুলোকে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা ক্লিনিক হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দায়িত্ব বণ্টনে সমন্বয় নিশ্চিত করতেই এ পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. শরীফুল আলমের দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। আগে তিনি একাধিক মন্ত্রণালয়ের
পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তবে এটি প্রাথমিকভাবে পাইলট আকারে ৮ থেকে ৯টি উপজেলায় চালু হবে বলে জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন।