| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যাত্রীদের সঙ্গে ২৪/৭ যোগাযোগে থাকতে এয়ারলাইন্সকে নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেওয়ায় এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন জরুরি হেল্পলাইন চালুর ওপরও জোর দেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

বিস্তারিত...

পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেটরোলোজিক্যাল ডিপার্টমেন্ট। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দেশের তরুণদের পাচার করে পাঠানো হচ্ছে রাশিয়ার যুদ্ধে

বেসামরিক কাজে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের টোপ দেয় মানবপাচার চক্র। তারপর রাশিয়ায় নিয়ে হাতে তুলে দেয় ভয়ংকর মারণাস্ত্র, ঠেলে দেওয়া হয় ইউক্রেন যুদ্ধে। কেউ কেউ মাত্র এক মাসের প্রশিক্ষণ পায়, আবার কেউবা বিনা প্রশিক্ষণেই যুদ্ধের ময়দানে। রাশিয়ায় যুদ্ধদাস পাঠাতে মাঠ পর্যায়ে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী। বিশেষ করে চক্রটির নজর অর্থনৈতিকভাবে দুর্বল এবং শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের দিকে।

বিস্তারিত...

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থী ৯ জন

শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

সরকার ও দলের কার্যক্রম সমন্বয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

সরকার ও দলের কার্যক্রম সমন্বয় এবং সংসদীয় কৌশল নির্ধারণে গুলশানে দলীয় কার্যালয়ে ধারাবাহিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন শনিবার দলীয় সংসদ সদস্যদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

ভিন্ন মতকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হয় না: তথ্যমন্ত্রী

ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি কখনোই ইতিবাচক হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভিন্ন মতকে অবমূল্যায়ন বা অবজ্ঞা করলে তার ফলাফল কী হতে পারে, তার নজির ৫ আগস্টের ঘটনাতেই স্পষ্ট হয়েছে।

বিস্তারিত...

চুক্তিতে সচিব হলেন চার কর্মকর্তা

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। তাঁরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বিস্তারিত...

নিজেকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট অনলাইনে নেই!

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছেন।

বিস্তারিত...

বাংলাদেশ পুলিশের দুই ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজি বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ে বড় পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই ডিআইজি এবং এক অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছেন।

বিস্তারিত...

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়। বিএফআইইউ সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

বিস্তারিত...

ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী এস. পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় এসেছেন।

বিস্তারিত...

লন্ডনে জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার বৈঠক !

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে

বিস্তারিত...

স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে কি না, তা নির্ভর করছে সংসদের ওপর

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর।মঙ্গলবার

বিস্তারিত...

‘বাস চলাচলের সড়কে ব্যাটারিচালিত রিকশা যেন প্রবেশ করতে না পারে’

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে যথাসময়ে গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন সেজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইফতারের সময় তারা সড়কেই ইফতার করছেন যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে।

বিস্তারিত...

শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪