| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের ধরতে সারাদেশে অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিস্তারিত...

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে। এ জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, শিল্প ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন করা অত্যাবশ্যক এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন সম্ভব: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত বা অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব। এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত...

ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন। অপর পাঁচজন হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও দপ্তরসমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিস্তারিত...

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-কে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার (৪ মার্চ) বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বৈঠক “ভালো হয়েছে।”

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৪ মার্চ) ভোরে ফেসবুক পেজে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনী প্রধানদের।

বিস্তারিত...

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানকে কেন্দ্র করে মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বুধবার (৪ মার্চ) ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। এই উত্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারকে নতুন করে উদ্বিগ্ন করেছে।

বিস্তারিত...

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে রাজধানী ঢাকা। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় প্রকাশিত বৈশ্বিক বায়ুমান সূচকে ১২৩টি শহরের মধ্যে ৩০৩ স্কোর নিয়ে তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে এই মহানগরী।

বিস্তারিত...

কমল স্বর্ণের দাম, ভরি কত?

বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবের মধ্যেই দেশের বাজারে স্বস্তির খবর। টানা ছয় দফা দাম বাড়ানোর পর এবার বড় অঙ্কে কমানো হয়েছে স্বর্ণের মূল্য। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিস্তারিত...

রামপুরায় ভবনে ঝুলে থাকা যুবককে গুলি, রায় ঘোষণা আজ

রাজধানীর রামপুরায় গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। বুধবার (৪ মার্চ) বহুল আলোচিত এ মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।

বিস্তারিত...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন প্রতিমন্ত্রীর সঙ্গে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে বেড়েছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪