রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ঈদুল ফিতরের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করবে বলে ধারণা আবহাওয়াবিদদের।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে এবার ঈদের মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিন।
সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এই আবেদন কার্যতালিকায় ৩৯২ নম্বর ক্রমিকে রয়েছে।
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেছেন।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) এক গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়কে কেন্দ্র করে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিনিময় হারে পরিবর্তন দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের লেনদেন সহজ করতে প্রতিদিনের মতো আজও প্রকাশ করা হয়েছে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার।
বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৫ মার্চ) শহরটির বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হয়ে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্বস্তি ফিরে আসে অপেক্ষমাণ পরিবার-স্বজনদের মাঝে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছেন লাখো মানুষ। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, নয়াদিল্লি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত, গতিশীল ও ফলপ্রসূ করতে চায়। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এই তথ্য জানান।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে দেশের আকাশপথেও। আকাশসীমা বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত হযরত শাহজালাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। বুধবার (৪ মার্চ) সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এ তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রীর