জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিটের শুনানি আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চে মামলার প্রথম শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকরা পরবর্তী তারিখ ঘোষণা করেছেন।
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সংক্রান্ত বিষয়টি এখনও ‘বিকাশমান’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, নতুনভাবে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শোনা গেলেও, এ বিষয়ে সরকার এখনো কোনো লিখিত নোটিশ পাননি।
অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি। সংস্থাটির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন,
নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
১৪৪৭ হিজরি সালের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মশার যন্ত্রণা থেকে দ্রুত নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ সাক্ষাৎ করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় মব বা বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই, তবুও নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রস্তুতি রাখা হচ্ছে।
সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।
আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।