বাংলাদেশি শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। বাংলাদেশে চলমান অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়।
চিকিৎসক নেতা থেকে রাজনীতিক— দীর্ঘ পথচলায় চিকিৎসা ও রাজনীতি সমানতালে এগিয়ে নিয়েছেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।
আলোচিত গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বেঁচে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন নাগরিক অ্যারাব। ট্রাম্পের মতো দেখতে এই মহিষকে দেখতে আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি। নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালিত-পালিত মহিষটি শেষ মুহূর্তে কোরবানির হাত থেকে রক্ষা পেয়ে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছে।
পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে রাজধানীতে কোরবানি দিতে গিয়ে অসাবধানতা ও পশুর আকস্মিক আক্রমণে দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাই করতে গিয়ে গরুর লাথি, গুঁতা ও দড়ির টানে হাত-পা ভাঙা, আঙুল কাটা এবং রগ ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক আঘাত নিয়ে
পুরান ঢাকার পোস্তায় এবার কাঁচা চামড়ার আমদানি তুলনামূলক কম। অন্যদিকে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা কর্তৃপক্ষ ও আড়তদারেরা। তাদের অভিযোগ, লবণ, কেমিকেল, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বেড়ে গেলেও চামড়ার দাম গত বছরের মতোই রয়েছে।
ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ ৩০ ঘণ্টার মধ্যে ঝরে গেল ১৩ জনের প্রাণ। এর মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে। একই দিনে ভোরে ভাটারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী-স্ত্রীসহ চারজন যাত্রী। অন্যদিকে বৃহস্পতিবার (২৮ মে) মিরপুর এলাকা থেকে
সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সৈনিকসহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন। বিশেষ খাবার, ঈদের জামাত, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন কারাবন্দিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় গান ‘আমি পাপী, তিনি জামিনদারসহ নানা গান-বাজনা ও পরিবেশনার মাধ্যমে ঈদ উদযাপন করেন তারা।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৭ মে) রাতে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মুরাদের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকার যেমন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, তেমনি কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণের জন্য প্রস্তুত পুরান ঢাকার লালবা
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নির্ধারিত ১২ ঘণ্টার আগেই শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নৌ, সড়ক ও আকাশপথে গত কয়েকদিনে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।