নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আপত্তি তুলে তা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অন্তর্বর্তীকালীন সরকার সদস্যদের মতামত না নিয়েই নতুন পোশাক অনুমোদন করেছিল এবং বাহিনীর অধিকাংশ সদস্য এ পরিবর্তনের পক্ষে নন।
আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার একটি করে ওয়ার্ডে এ কর্মসূচি শুরু হবে। সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান থাকবেন প্রথম শ্রেণির একজন সরকারি কর্মকর্তা।
বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকলেও আজ সকালে বাতাসের মান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বেশিরভাগ সময় দূষিত শহরের তালিকায় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে ঢাকা। এরই ধারাবাহিকতায় আজ বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাইলে দায়িত্বে থাকবেন, আর না চাইলে ‘সম্মানজনকভাবে সরে’ যাবেন-এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সম্প্রতি বঙ্গভবনে নিজ কার্যালয়ে বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে দেওয়া রায়ের একটি অংশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশিত হয়। সরকার ঘোষণা দিয়েছে, আইনে নির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হোটেল ও রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি আগামী ৩০ জুনের মধ্যে কার্যকর করার নির্দেশ দিয়েছে। নির্বাচনি ইশতেহার ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার সময়সীমা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়া সভাপতিত্ব করেন।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন আয়োজন করায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনের পরদিন (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারা গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করে দুর্বল ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তাকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নিতে বাধা দিয়েছে। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়া স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতিদের একটি প্রচলিত রেওয়াজ বলে উল্লেখ করেন তিনি। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয় যে তিনি যেন জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ না নেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে মোট ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ বেশি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া অভিযানে বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ ও কাওসার আহমেদ রিপনসহ কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন।
বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সংগঠনটি মনে করে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাক বদলের আগে আরও গবেষণা ও জনমত যাচাই করা উচিত।
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ অংশ নিয়ে বলেন, ড. ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের শামিল।
একযোগে নয়জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক নয়টি