| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচন স্থগিতের খবর ‘অপপ্রচার’: ইসি

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

সংস্কার কার্যক্রমের ‘আমলনামা’ প্রকাশ করল অন্তর্বর্তী সরকার

মূল সংস্কার কার্যক্রম নিয়ে একটি বই প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) বইটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিস্তারিত...

মঙ্গলবার রাত ১২টা থেকে তিনদিন সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সারাদেশে মোটরসাইকেল চলাচল তিনদিনের জন্য বন্ধ থাকবে।

বিস্তারিত...

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক

বিস্তারিত...

ভুয়া সার্টিফিকেশন রোধের নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে তার প্রার্থিতা

বিস্তারিত...

পরিবারসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশে ফেরার ক্ষেত্রে বড় সুখবর দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। হজযাত্রী পৌঁছে দিয়ে ফিরতি পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরা যাবে।

বিস্তারিত...

টিআইবির প্রতিবেদনের তথ্য গভীর পর্যালোচনার দাবি রাখে: সরকার

নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত হয়েছে; এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিস্তারিত...

জামায়াতসহ ৩০টি দল কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি। এটি জুলাই সনদের অঙ্গীকারের সঙ্গে

বিস্তারিত...

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন রোববার জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর বৈঠক চমৎকার হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিস্তারিত...

ইসি-সরকার সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সমন্বয়হীনতা, আইনি বিভ্রান্তি

বিস্তারিত...

ভোটের নিরাপত্তায় মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন শুরু করবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, সেনাবাহিনী ইতিমধ্যেই মাঠে আছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। তারা ভোটের আগে ও পরে সাতদিন দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা জানিয়েছেন, দেশের পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।

বিস্তারিত...

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ডেইরি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত আজিমকে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে অংশ নিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। ভোটের ঠিক আগমুহূর্তে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাসের ব্যক্তিগত বাসভবনে এই চা-চক্র অনুষ্ঠিত হয়। ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম সেখানে কিছু সময় অবস্থান করেন এবং মির্জা আব্বাসের সঙ্গে একই টেবিলে বসে বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় অংশ নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪