৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শুরুতে কোনো বলপ্রয়োগ করেনি, এক বিবৃতিতে একথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি বলে স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিনটি মূল বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে—নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধা। এই তথ্য জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। শুক্রবার সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আমাদের লক্ষ্য হবে, নাগরিকরা কতটা নিরাপদে এবং নির্ভয়ে ভোট দিতে পারছে, নারী ও সংখ্যালঘু গোষ্ঠীসহ সকলের অন্তর্ভুক্তি কতটা নিশ্চিত হচ্ছে এবং প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছেন কি না।
শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজাদী যাত্রার আয়োজনে শহীদ মির মুগ্ধ মঞ্চ থেকে শুরু হওয়া এই মিছিলটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিশু-কিশোর, ছাত্রজনতা ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে বদ্ধপরিকর অবস্থানের কথা জানিয়ে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শাহবাগে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ৮৬ হাজার অপতথ্যের কনটেন্ট পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩৬ হাজারের মতো হিংসাত্মক কনটেন্ট তৈরি হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা নিশ্চিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয়
বাংলাদেশের বাণিজ্য-কূটনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি হলো। বিশ্বের উন্নত অর্থনীতির দেশের সঙ্গে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ।
নবম পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের এলাকা থেকে সরে গেছেন।
রাজধানীতে নিরাপত্তা জোরদারে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিজিবি।
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীরা। তারা বলছেন, দাবি আদায় না হলে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত