বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস, ও জলকামান নিক্ষেপ করে পুলিশ । আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তারা। এদিকে জলকামান নিক্ষেপের পরও আন্দোলনকারী এলাকা ছেড়ে জায়নি।
সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৫৪ হাজার টাকায় নেমে এসেছে। গতকাল যা ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।
‘সবার আগে বাংলাদেশ’— রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এতে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে অর্থাৎ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন। দলটির মিডিয়া সেল জানিয়েছে, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে
ভারতের হিমালয়কন্যা রাজ্য সিকিমে গত কয়েক ঘণ্টায় একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ দফা কম্পনে কেঁপে উঠেছে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এই ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও অনুভূত হয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের একাধিক জেলায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত সিকিমে ধারাবাহিকভাবে ভূকম্পন অনুভূত হয়। এতে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন অনেক বাসিন্দা। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও পরিস্থিতি ঘিরে সতর্কতা জারি রাখা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতাসীন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর, বাংলাদেশের মাত্র একমাত্র নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস সাময়িকভাবে দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেন। ৮৫ বছর বয়সী ইউনুসের লক্ষ্য ছিল দেশের ভাঙা প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন, নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ করা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনার মাধ্যমে ভবিষ্যতে স্বৈরশাসন রোধ করা।
রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মদ্যপ অবস্থায় কয়েকজনের হামলার শিকার হওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীরা মূলত ব্যবসায়ী এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত এডিসি মাহফুজ্জামান সরকারের শরীরের বিভিন্ন স্থানে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০২৪ সালের এপ্রিলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায় আলোচনায় আসা ফেনীর সোনাগাজী সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তাঁর স্ত্রী নুশরাত জাহান শমী। গত ২৯ জানুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এ মামলার আবেদন করেন নুশরাত জাহান শমী। আবেদনকারীর জবানবন্দি রেকর্ডের পর ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার বেগম রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী রাকিব হাসান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে।
অমর একুশে বইমেলার শুরুর তারিখ নিয়ে বাংলা একাডেমি ও প্রকাশকদের মধ্যে প্রকাশ্য মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। বাংলা একাডেমি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর ঘোষণা দিলেও দেশের শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশকদের বড় একটি অংশ এ সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’, ‘অগণতান্ত্রিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে তা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন। এই দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে অমর একুশে বইমেলার সুষ্ঠু আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা
পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, অস্ত্র মজুত আছে, এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্রটি ত
শিল্পে ব্যবহৃত ট্রান্সফ্যাটি অ্যাসিড (ট্রান্সফ্যাট) সর্বোচ্চ ২ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধিমালা কার্যকর থাকলেও বাস্তবায়নে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। পরীক্ষাগার সক্ষমতা ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে এই বিধিমালার সুফল এখনো পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের (
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন
জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও নাগরিকসেবা কার্যকর করতে গৎবাঁধা প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তে সমস্যা সমাধানভিত্তিক (প্রবলেম সলভিং) প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রশিক্ষণ হতে হবে সময়োপযোগী ও বাস্তবমুখী, যাতে সরকারি কাজের গতি বাড়ে এবং সেবা পেতে নাগরিককে বারবার সরকারি দপ্তরে ঘুরতে না হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)
নির্বাচনের পরপরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।