নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ কে পড়াবেন এ বিষয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের বিধান অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
জাতীয় সংসদ নির্বাচনের বাকী আর মাত্র কয়েক দিন। এর মধ্যেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে তিনি এই সই করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা।
বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে একটি কার্যকর ও বাস্তবসম্মত সম্পর্ক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুস গ্রহণ এবং সেই ঘটনা গোপন করতে সাংবাদিককে উৎকোচ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংসু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করেছে ইসি। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর পল্লবীর কালশী এলাকায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভোটের দিন যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাড়তি মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা চার দিনের ছুটি মিলছে। এই সময়ে রাজধানীতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। প্রয়োজন হলে, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ গ্রহণ নিশ্চিত করতে পারবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন
এবারের রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চলবে।
বাংলা একাডেমি জানিয়েছে, এবারের অমর একুশে বইমেলা পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পবিত্র রমজান মাসে মেলা আয়োজনের কারণে মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ এই বছর মোট ১০ জনকে একুশে পদক প্রদান করা হবে।
নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যালট বাক্স সুরক্ষায় প্রয়োজনে যেকোনও ধরনের কঠোর পদক্ষেপ
জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের (CAT) একটি বিশেষ অনুচ্ছেদে বাংলাদেশের দীর্ঘ ২৭ বছরের ‘আপত্তি’ অবশেষে অপসারিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।