| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পল্লবীতে মা-বাবাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনকে মৃত্যুদণ্ড

সাভারের আশুলিয়া এলাকায় জুলাই ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুইজনকে সাত বছর করে কারাদণ্ড এবং একজনকে ক্ষমা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়াসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক উপদেষ্টার

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল রয়েছে চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। এতে উপস্থিত থাকবেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর ভোট এলো পোস্টালে

বৃহস্পতিবার (৫ ফ্রেব্রুয়ারি) পর্যন্ত পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া, ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিস্তারিত...

ব্যয়বহুল ক্যানসার চিকিৎসা: জাতীয় হেলথ ফান্ডে বাঁচতে পারে হাজারো জীবন

দেশে প্রতি বছর নতুন করে প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন প্রায় ১ লাখ ১৬ হাজারের বেশি রোগী। চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকায় বিপুলসংখ্যক ক্যানসার রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অকালেই ঝরে যাচ্ছেন। এমন বাস্তবতায় অসচ্ছল রোগীদের জন্য ব্যয়বহুল ক্যানসার চিকিৎসায় বিকল্প অর্থায়নের জোরালো তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত...

১৩৫৯৯ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, যেভাবে করবেন আবেদন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

বিস্তারিত...

ছয় লাশ পোড়ানো মামলার রায় : ১৬ আসামির ভাগ্য নির্ধারণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত...

ঢাকা-৭ আসনের বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

ডিজিটাল প্রচারের ব্যয় হিসাব দিতে হবে ইসিতে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীদের ফেসবুক বুস্টিংসহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বিস্তারিত...

‘মব ভায়োলেন্স’ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ‘মব ভায়োলেন্স’ বলতে কিছুই নেই এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

সস্ত্রীক রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করেছেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সার্বভৌমত্বের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সার্বভৌমত্ব।

বিস্তারিত...

১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫

২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে নানামুখী উদ্যোগ, সংস্কার ও পরিবর্তন আসার পরও সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা ও গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, সীমান্তে হত্যা ও নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪