আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা-১৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালেকুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার ও গালিগালাজ করার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন,
আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবে বলে এক মতামত জরিপে বলা হয়েছে। অন্যদিকে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারদের ৩৭.৪ শতাংশের পছন্দ জামায়াত। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ শতাংশের বেশি ভোটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের জন্য এ তথ্য জানানো হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৭২ হাজারের বেশি ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি হলেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরোয়ার আলম। ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের একটি সরকারি কোয়ার্টার থেকে ছরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মুঠোফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে একটি সরকারি কোয়ার্টারে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতেই এ অভিযান।
যথাযোগ্য ধর্মীয় আবেগ, ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামে। রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এই বরকতময় রজনী অতিবাহিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দেশের তৈরি পোশাকশিল্পের চলমান সংকট মোকাবিলা এবং রপ্তানি কার্যক্রম সচল রাখতে সরকারের কাছে নীতিগত সহায়তার পাশাপাশি জরুরি আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান ম
সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে ‘অত্যন্ত ভালো’ বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি
রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ফাইন্যান্স কোম্পানি বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাই প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সক্ষম।