বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব গ্রহণ করেছেন ড. হুমায়রা সুলতানা। এ সিদ্ধান্ত দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমান-১ শাখার অফিস আদেশে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। ড. হুমায়রা বর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদেও দায়িত্বভার গ্রহণ করবেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সবকিছু দেখতে পারে না, তাদের চোখে ‘দিব্য দৃষ্টি’ নেই বা ভালো দৃষ্টিও নেই, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় রহিম ওরফে শুটার রহিমকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে উঠিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে পাচঁদিনের রিমান্ড মঞ্চুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে সরকার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে মুরগির মাংস, ডিম ও দুধ সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, রোজার আগের দিন থেকে শুরু করে ২৫ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
দেশীয় বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে প্রায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। পরিদর্শন শেষে তারা জেলা পর্যায়ের সামরিক, বেসামরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সাতরাস্তার মোড়সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে শুরু হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি।
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির একটি প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে শিগগিরই নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হবে।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো সদস্য ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) এক দিনেই দুই দফায় দাম কমানো হয়েছিল মোট ১২ হাজার ১৪ টাকা।