| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীরের ভোট করতে কোনো বাধা নেই। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...

বিস্তারিত...

নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শুল্ক চুক্তি করতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা। চুক্তি সই হওয়ার কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে এবং দায়িত্বের ভার পরবে নির্বাচিত সরকারের ওপর। চুক্তির খসড়া এবং শর্তাবলী বর্তমানে সম্পূর্ণ গোপন। বাংলাদেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে। এ কারণে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, তারা জানেন না চুক্তির ফলে কোন খাতগুলো প্রভাবিত হবে, আর কোন ক্ষেত্রে সুফল আসবে।

বিস্তারিত...

ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ এবং এর উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া উপজেলা। ভূমিকম্পটির গভীরতা প্রায় ১৫০ কিলোমিটার বলে জানা গেছে। ভূমিকম্পের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের জেলা ও উপজেলা মৃদু কেঁপে ওঠে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

নোট-গাইড ও প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধে বিধিমালা

শিক্ষাব্যবস্থাকে আরও মানসম্মত ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে কোচিং সেন্টার, নোট-গাইড ও প্রাইভেট টিউশন কার্যক্রম ধাপে ধাপে বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা আইন, ২০২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া অনলাইনে প্রকাশ করে মতামত আহ্বান জানায়। খসড়ায় বলা হয়েছে, প্রথম পর্যায়ে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করা হবে। এরপর আইন কার্যকর হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোচিং সেন্টার স্থাপন, নোট-গাইড প্রকাশ ও প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধ করা হবে।

বিস্তারিত...

৭ ফেব্রুয়ারি পালিত হবে বাংলা ইশারা ভাষা দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন করবে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর বাংলা ইশারা ভাষা দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।

বিস্তারিত...

মুক্তির রজনী শবে বরাত আজ, করণীয় ও বর্জনীয় কি...

ইসলামি সংস্কৃতিতে শবে বরাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী হিসেবে গণ্য করা হয়। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘শবে বরাত’ নামে পরিচিত। ফারসিতে ‘শব’ মানে রাত এবং ‘বরাত’ মানে মুক্তি; অর্থাৎ এটি হলো ‘মুক্তির রজনী’। আরবি ভাষায় এর নাম ‘লাইলাতুল বারাআত’। হাদিস শরিফে এটিকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। শবে বরাতকে কেন্দ্র করে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। ফুকাহায়ে কেরাম বলেন, শবে বরাতে কোনো ব্যক্তির ভাগ্য নির্ধারণ হয় না। কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ভাগ্য নির্ধারণের রাত কোরআন নাজিলের রাতে।

বিস্তারিত...

শবেবরাতে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র শবেবরাত উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করতে র‌্যাব সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, মঙ্গলবার দিবাগত রাতে শবেবরাত উদযাপন হবে। এই দিনে অন্য বছরগুলোর মতোই আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে র‌্যাব সদস্যরা ইউনিফর্মে টহল দেবেন, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‌্যাবের পর্যাপ্তসংখ্যক স্ট্যাটিক, মোবাইল, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রতিনিয়ত প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা যায়।

বিস্তারিত...

শবেবরাত উপলক্ষে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, পবিত্র শবেবরাত আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ।

বিস্তারিত...

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত দেড় মাসে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (২ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পেট্রোবাংলার পরিচালকসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পেট্রোবাংলার একজন পরিচালক এবং ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

শিশু গৃহকর্মীকে নৃশংস নির্যাতন: বিমানের এমডি সস্ত্রীক কারাগারে

১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা

বিস্তারিত...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিস্তারিত...

ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেসসচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশকে ঘিরে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বিস্তারিত...

ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিস্তারিত...

বিমানের এমডি ও তার স্ত্রীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪