রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৯৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটিতে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা এক হাজার টাকার মধ্যে নির্ধারণের সরকারি ঘোষণায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য হবে। এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
গত দেড় বছরে দেশের গণমাধ্যম খাতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সময়ে অন্তত ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং ২৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দায়িত্ব পালনকালে হামলায় ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো আদায়ে দুর্বল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সঠিকভাবে গ্রাহক নির্বাচন করে ঋণ দিলে খেলাপির ঝুঁকি অনেক কমে যায়।
রাজধানীর পূর্বাচল নতুন শহর সরকারি আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। সোমবার (২ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন বড় গ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই বাতাসের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে রায় ঘোষণা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলায় শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও আসামি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে এবং যদি কেউ ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। সভায় চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।