সরকার পুনরায় জ্বালানি তেলের দাম কমিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শনিবার (৩১ জানুয়ারি) রাতের মধ্যে ঘোষণা করা হয়, ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে। এই সমন্বয় আগের মাসের তুলনায় আরও ২ টাকা কমানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৮ থেকে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে ১২০ টাকা করা হয়েছে। গত মাসেও প্রতি লিটার ২ টাকা কমানো হয়েছিল।
খসড়া জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশকে জনপ্রত্যাশার প্রতি অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’ হিসেবে আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে মব–গণপিটুনি বা গণসন্ত্রাসে নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একই সময়ে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এমএসএফ এ তথ্য তুলে ধরে।
রাজধানী ঢাকায় বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত আইনজীবীর নাম মো. শামসুল ইসলাম (৫৫)। শুক্রবার (৩০ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাজধানীর বিজয়নগরের মাহতাব সে
নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দিয়েছেন এক নারী ভোটার। একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেন। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসির উদ্দিন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনে
পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে আগামীকাল রোববার থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকছে। শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষদিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবার ভোট দিয়েই জিততে হবে। জয়ের জন্য দুইনম্বরি কোনো পদ্ধতি নেই। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দীন পাটোওয়ারী ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি তদন্ত ও বিচারিক কমিটিকে ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচনি তদন্ত কমিটিকে এমন নির্দেশনা দেন। এ নির্দেশনায় রমনা থানার ওসি ও কলেজ অধ্যক্ষের লিখিত বক্তব্য যুক্ত করে দিয়েছেন তিনি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি সহায়তা এবং নিরপেক্ষ মনিটরিং দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান জো উইলসন এবং নাইল পাও। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা এ চিঠি দেন।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী ভোটাররা ব্যাপক অংশগ্রহণ দেখিয়েছেন। পোস্টাল ভোট ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন ইতিমধ্যেই ভোট দিয়েছেন।
বাংলাদেশের বহু মানুষ যাকাত না দেওয়ায় তাদের ঈমান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আজ (শনিবার, ৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। ছুটির দিন হওয়ায় শেষদিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে মেলায় তিন দিন সময় কম পাওয়া যায়।