ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ৩৩১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার ২৭৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কফিন রাখার চিন্তাভাবনা করা হলেও এখন কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
বুধবার বাদ জোহর আনুমানিক বেলা ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউ’র পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন-পূর্ব সময়ে ওই এলাকায় কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান। পোস্টে মোহাম্মদ মইজ্জু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নবম জাতীয় পে-স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পে কমিশনের সভা। তবে
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, পেট্রলবোমা এবং মাদক উদ্ধার করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক অংশ নেবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না—তিনি দেশের নেতা ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটছে। অন্তত ছয়জন সচিব অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন এবং তাদের জায়গায় নতুন সচিব নিয়োগের প্রস্তুতি চলছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ছুটির অংশ হিসাবে বুধবার ( ৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণাল