বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর-মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন।
রাজধানীর উত্তর বাড্ডার একটি ভাড়া বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছান।
আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন। সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার পাঁচ ঘণ্টা আগে থেকেই হাজার হাজার মানুষ অ্যাভিনিউতে অবস্থান করছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, যা শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত চলবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে এ শোক পালনের সিদ্ধান্ত নিশ্চিত করে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধনের কথা ছিল।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
ঘন কুয়াশার কবলে পড়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দৃশ্যমানতা চরমভাবে কমে যাওয়ায় নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাহিরে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যেই মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হচ্ছে; সেখান থেকে তা মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হবে।
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাবর্ষে মোট ৭২ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে সব কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেন।