| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোকের গেজেট প্রকাশ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই মহীয়সী নেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রহসনের রায়ের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, একদিনের সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

বিস্তারিত...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিএম কাদেরের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বিস্তারিত...

দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে ইসির শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় এমনটা জানায় ইসি।

বিস্তারিত...

দিল্লি থে‌কে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব

ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অবস্থা সরাসরি মূল্যায়নের লক্ষ্যে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি নির্দেশনা পেয়ে তিনি সোমবার রাতেই ঢাকায় পৌঁছান।

বিস্তারিত...

আপসহীন নেতৃত্বে গণতন্ত্রের প্রতীক ছিলেন খালেদা জিয়া: প্রধান উপদেষ্টা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

শেষ মুহূর্তে যাঁরা ছিলেন খালেদা জিয়ার পাশে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর সময় তাঁর পরিবারের সদস্য ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পাশে ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিস্তারিত...

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

জাতিসংঘ কপে উচ্চপর্যায়ের নেতৃত্ব জরুরি: উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) দেশের উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ অপরিহার্য। প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে একটি দেশ যে গুরুত্ব ও মনোযোগ পায়, তা অন্য পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে সম্ভব নয়।

বিস্তারিত...

কূটনৈতিক টানাপোড়েন: দিল্লি হাইকমিশনার ঢাকায় জরুরি তলব

ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি দেশে ফেরেন—মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪