আসন্ন জাতীয় নির্বাচনে ভারত থেকে আসা ট্রাকের চালক ও হেল্পাররা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের আশঙ্কা, বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি-রপ্তানির আড়ালে মানবপাচার, অবৈধ অস্ত্র পরিবহন, অপরাধী ও সন্ত্রাসীদের গোপন আস্তানায় যাতায়াত হতে পারে।
আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মেলার শুভ উদ্বোধন করবেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলগতভাবে কাজ করতে হবে এবং সীমান্তে কোনো অপরাধী বা সন্ত্রাসী বাংলাদেশে ঢুকতে বা দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আজই শেষ সুযোগ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। নির্ধারিত সময় পার হলে আর কোনো প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ আসামির বিরুদ্ধে এ মামলায় আজ তৃতীয় দিনের মতো তার জবানবন্দি গ্রহণ করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
নগর পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৫ জন নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। প্রতিজন উদ্যোক্তাকে ২০০ বর্গফুট করে অস্থায়ী জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
দেশের বাজারে টানা অষ্টমবারের মতো সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করেছেন, আগামী জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
সারাদেশে ঘন কুয়াশার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এই তথ্য রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি)