বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে পারবেন। এটি জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপদভাবে অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তার কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ঢাকার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ছেই। সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব রাজধানীতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী-পুরুষ ও শিশুরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকেও খোলা আকাশের নিচে স্লোগান, কবিতা আবৃত্তি ও গান চলতে দেখা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশের প্রতি ১৭ বছরের নির্বাসন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধা দেওয়ার ভারতের আবেদন বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানা গেছে।
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৫ টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে।
রংপুরের পীরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিত ঘোষণা করে অধিদপ্তর। এ নিয়ে সামাজিক
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৫ টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে । ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়। আট তলা ভবনের ছাদের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের কারণ জানা যায়নি।
পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এতে নতুন সীমানা অনুযায়ী আসনগুলো হলো—পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। রিপোর্ট অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক মো. মামুন অর রশিদের স্বাক্ষরে গেজেট প্রকাশিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রাজবাড়ীর পাংশা এলাকায় গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনাটি সাম্প্রদায়িক হামলা নয় বলে জানিয়েছে সরকার। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতিতেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করার পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো, তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।