বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা শুধু সরকারের নয়, বরং একটি জাতীয় দায়িত্ব।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল সন্দেহভাজন শেখ আলামিন পলাতক রয়েছেন। বিস্ফোরণটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ঘটে। এতে অন্তত চারজন আহত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাজু
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ নৌবাহিনী মাঝ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় গমনাগমন পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ অনুরোধ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।
গত তিন দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
একদিনে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা আদায় করা হয়েছে।
দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারের পর্দা নামছে আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায়। শেষ দিন হওয়ায় আগের দিনের মতোই বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। চাকরিজীবী, পরিবারসহ আগ্রহী ক্রেতাদের পদচারণে মুখর ছিল আগারগাঁওয়ের চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্র।
ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদরাসার একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করার প্রশ্নই ওঠে না।
আগামীকাল রবিবার বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।