| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পেঁয়াজ আমদানির অনুমতি দুই দিন বাড়ালো সরকার

বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও দুই দিনের জন্য আমদানি অনুমতি (আইপি) বাড়িয়েছে সরকার। ১৫ ও ১৬ ডিসেম্বর—এই দুই দিনে প্রতিদিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির সুযোগ থাকায় দুই দিনে মোট ৩৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলবে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজন ফয়সলের স্ত্রী–শ্যালকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

বিস্তারিত...

ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে; জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডাতে রবিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুরগামী অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। বাসটি এএমজেড হাসপাতালের সামনের সড়কে চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার (১৪ ডিসেম্বর

বিস্তারিত...

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে দিল্লি। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক প্রতিক্রিয়ায় এমন দাবি করা হয়। ঢাকায় প্রণয় ভার্মাকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, আমরা সবসময় পুনর্ব্যক্ত করেছি যে

বিস্তারিত...

বিসিএস নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণ করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিসিএসের) নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৪ ডিসেম্বর) ৪৩তম বিসিএস প্রার্থীদের ৭৭৩ জনের দায়ের করা এক রিট আবেদনের ওপর

বিস্তারিত...

হাদিকে গুলি : মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিস্তারিত...

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক কেন নয়: হাইকোর্ট

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ধারা ৭, ৮ ও ৯ কেন অসংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ ডিসেম্বর ) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইসি।’ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে

বিস্তারিত...

‘নিরাপত্তা ঝুঁকিতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, দেশে হাজারো, লাখো জুলাই যোদ্ধার রয়েছে। প্রত্যকের জন্য ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দিচ্ছে পুলিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

বিস্তারিত...

অপরাধীকে খুঁজতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে: রিজওয়ানা

নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীকে খুঁজে বের করতে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যে ঘৃণ্য অপরাধটি ঘটেছে, সেই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪