ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণ করে জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ প্রদানের অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও ১৩ সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮ ডিসেম্বর) দুদক সহকারী পরিচালক খোরশেদ আলম বা
মহান বিজয় দিবসকে সামনে রেখে বিস্তৃত কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে চলছে উদ্যাপনের প্রস্তুতি। এ বছর স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি পতাকা হাতে
চট্টগ্রাম বন্দরের প্রতিটি জায়গায় চাঁদাবাজি হয় এবং সেখানে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা অবৈধভাবে ওঠে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসাবে এ টাকা দেওয়া হলো। অথর্মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহিনী মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) হত্যার পর প্রথমে ওই বাসার বাথরুমে গোসল করে গৃহকর্মী আয়েশা (২৩)। এরপর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায় সে।
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
শেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। সোমবার (৮ ডিসেম্বর) সুইডিশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে মোট ৮১টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার দাবি এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেয়, তাহলে তো আমার বলার কিছু নেই বলে জানান তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সিক সম্মানী ভাতা বাড়ানো ও বছরে তিনটি উৎসব বোনাস প্রদানসহ ইউপি সদস্যদের ৭ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন।
বাংলাদেশের সামুদ্রিক মৎস্যসম্পদকে রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থ নয়, মানুষের খাদ্য নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এমন আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মাছ কেবল বাজারের পণ্য নয়; এটি সরাসরি মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অসামাজিক কার্যকলাপ ও অনুমতিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রবিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।