আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি দাবি করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে
ঢাকা মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে অস্থায়ী স্টল বসতে না দেওয়ার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশনা দেয়। এ সময় তারা আদালত চত্বর পরিদর্শন করেন এবং সবাইকে সতর্ক করেন।
নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি।
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি শহরটির বাতাসে ফের বেড়েছে দূষণ।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন মনে করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ প্রার্থীদের বর্জন করেন, তাহলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-২–এ সাক্ষ্য দিতে উপস্থিত হবেন বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার আন্দোলনের মধ্য দিয়ে নারীসমাজকে অন্ধকার থেকে আলোয় পথ দেখিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মদিন ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ (৯ ডিসেম্বর)। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রোকেয়া দিবস। নারীশিক্ষা ও নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান স্মরণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হচ্ছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে বিশেষ সামরিক ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক তাদের জরুরি সহায়তা দেয়।
বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক (লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ, ওয়াগন) ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন রেলের ১০ কর্মী। সোমবার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা।
‘আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি। এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়’ এ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে নিজ বাসায় লায়লা এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত লায়লা আফরোজের (৪৮) দেহে প্রায় ৩০টি এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসার দেহে অন্তত ৬টি ছুরিকাঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যা
মাসিক সম্মানী ভাতা বাড়ানো ও বছরে তিনটি উৎসব বোনাস প্রদানসহ ইউপি সদস্যদের ৭ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভা থেকে এ দাবি তুলে ধরা হয়।