| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

সবজির ভরা মৌসুমেও কমেনি পণ্যের দাম। বরং পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি সোমবার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন ধারা অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিস্তারিত...

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, এবং ঢাকায় বিশেষ করে দোকানগুলো বন্ধ দেখা গেছে।

বিস্তারিত...

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু বিশিষ্ট শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩১২ রেকর্ড করা হয়েছে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে সকাল ৯টায় বায়ুমানের স্কোর ছিল ২৪২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

১২.৫ ডিগ্রি তাপমাত্রায় কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম।

বিস্তারিত...

তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে শুনানিতে অংশ নেবে বলে জানা গেছে।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে পারস্পরিক বোঝাপড়ায়: হাইকমিশনার

পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ পালন উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশের বি

বিস্তারিত...

মেঘনা ব্যাংকের নতুন এমডি সৈয়দ মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিবে সরকার। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে— সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রু

বিস্তারিত...

আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

অর্ন্তবর্তীকালিন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় দেশে গ্রেপ্তার ১,৩৩৩ জন

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৯০ জন।

বিস্তারিত...

বেতন কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়নের দাবি

অবিলম্বে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তারা এই দাবি করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪