স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই ভালোভাবে এগোচ্ছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর ভোটের জন্য সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত এবং হত্যার পর পালিয়ে গেছে।
ঢাকাসহ দেশের খুচরা বাজারে পেঁয়াজের দামে সামান্য তারতম্য দেখা যাচ্ছে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে রোববার (৭ ডিসেম্বর) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। রাজধানীতে দাম এখনও পাইকারি বাজারের মতো কমেনি, তবে কোথাও কোথাও কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত হ্রাস দেখা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার পর আইনজীবীদের বহর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির এ নেতা।
দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে ভোজ্যতেলের দাম। লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (সোমবার, ৮ ডিসেম্বর) শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা একে একে হাজতখানায় পৌঁছে দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে করা রিট শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।
পবিত্র রমজান মাস শুরু হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি থাকলেও ছোলা, খেজুর, মটর ডাল ও চিনি সহ রোজার প্রধান ছয় প্রকার ভোগ্যপণ্যের আমদানি আগেভাগেই শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতি ও এলসি (ঋণপত্র) খোলার হারে বৃদ্ধি পেয়ায় পণ্যগুলো নির্বিঘ্নে দেশে প্রবেশ করতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোনও পণ্যের সংকট হবে না এবং দামও বাড়ার সম্ভাবনা কম।
রাজধানীর কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আজ টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না—এমন ঘোষণা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই দীর্ঘ লোডশেডিং কার্যক্রম নেওয়া হয়েছে বলে রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ জন আমদানিকারককে এ অনুমতি প্রদান করেছে। প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন। একই আমদানিকারক দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। অনুমতির মেয়াদ থাকছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
দুর্নীতি, অসদাচরণ ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মো. আমজাদ হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গত ১১ নভেম্বর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশিশক্তি ও ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে অপব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে এসব অপব্যবহার রোধের অঙ্গীকার থাকা জরুরি।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন’। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা
দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের অ্যাকাউন্ট বাড়তে থাকায় ব্যাপক আলোচনা চলছে বিষয়টি নিয়ে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।