| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সংস্কার নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা ব্যাপক ও উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রম নতুন নির্বাচিত সরকারের জন্য বাস্তবায়ন বা গ্রহণ করা চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আশা প্রকাশ করেন, অধিকাংশ সংস্কার অথবা অন্তত এর মূল অংশ নতুন সরকার গ্রহণ করবে।

বিস্তারিত...

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (Twitter) এর পোস্টে খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘ ছ’দশক ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।

বিস্তারিত...

স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা

আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন

বিস্তারিত...

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ১

বিস্তারিত...

পে স্কেলে ৭০ সচিবের বিরোধিতা

নবম পে স্কেল নিয়ে চার দফায় সব মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে পে কমিশন।

বিস্তারিত...

ঢাকায় আবারও যুবককে গুলি করে হত্যা

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।

বিস্তারিত...

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।

বিস্তারিত...

চার ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে ৮ শৈত্যপ্রবাহ

এবারের শীত মৌসুমে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। মোট আটটি শৈত্যপ্রবাহ হবে, এর মধ্যে তীব্র হতে পারে তিনটি। সোমবার (১ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. নূরুল করিম তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছেন,

বিস্তারিত...

১৪০০ ক্যামেরা বসছে হাইওয়েতে, মোবাইলে যাবে ডিজিটাল জরিমানা

হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, হাইওয়ে পুলিশের নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন হাইওয়েতে ১৪০০ আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে। যার মাধ্যমে এখন থেকে শুধু গতি নয় বরং সড়কের প্রতিটি অনিয়ম ধরা পড়বে রিয়েল–টাইমে।

বিস্তারিত...

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

বিস্তারিত...

সারাদেশেই হতে পারে বৃষ্টি

ঢাকাসহ দেশের সব বিভাগেই হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সোমবার (১ ডিসেম্বর) এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গতকাল নিম্নচাপে পরিণত হয়েছি

বিস্তারিত...

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে আরপিওতে থাকা এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিস্তারিত...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী সাবেক ১১ কর্মীকে তাদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির সাবেক ১১ কর্মীর রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা

বিস্তারিত...

বিমানবন্দরে ৪ নারীর কাছে মিললো ১০২টি মোবাইল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯০টি আইফোন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।

বিস্তারিত...

চকবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪