| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুদকের ৩ নতুন পরিচালক হলেন যারা

তিন উপপরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন- এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

বিস্তারিত...

পিলখানা হত্যাকাণ্ড: জড়িতদের নাম প্রকাশ ও দ্রুত আইনি ব্যবস্থার দাবি স্বজনদের

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সেনা

বিস্তারিত...

সীমিত পরিসরে চলবে এনআইডি সংশোধন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বন্ধ থাকলেও মোবাইল নম্বর এবং নামের বানানসহ সীমিত পরিসরে চলবে সংশোধন কার্যক্রম। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

বিস্তারিত...

একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকায় ১৭টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬১০

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আবারও প্রাণ কেড়ে নিয়েছে দুইজনের। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১০ জন রোগী। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ১২ জনে পৌঁছেছে।

বিস্তারিত...

আইনি বাধা থাকলে সমন্বয় করে সহায়তা করা হবে: আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কি না, তা জানা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে যদি কোনো বাধা থাকে, সংশ্লিষ্টরা এ বিষয়ে জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত...

তারেক রহমান আবেদন করলে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

বিস্তারিত...

বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর মেট্রোরেলের যাত্রী কমেছে ১০ শতাংশ

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর যাত্রী সংখ্যা গড়ে প্রায় ১০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

বিস্তারিত...

আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম

বিস্তারিত...

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রেসসচিব

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার(১ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,১৬৭টি মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে ১,১৬৭টি ট্রাফিক মামলা করেছে। শনিবার (২৯ নভেম্বর) পরিচালিত বিশেষ অভিযানে এই মামলা করা হয়, রোববার (৩০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান

শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের দায়িত্বে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে সমাপ্ত হলো নৌবাহিনীর বার্ষিক মহড়া

বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘বার্ষিক সমুদ্র মহড়া-২০২৫’ রবিবার (৩০-১১-২০২৫) সমাপ্ত হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ব্যাপক অংশগ্রহণের ফলে প্রতিনিয়ত বাড়ছে বৈদেশিক মুদ্রা লেনদেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং আমদানি–রপ্তানি ব্যয় নির্ধারণে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ও গুগল উৎস।

বিস্তারিত...

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজধানীর রাজউক-র পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার সময় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির দায়ে দুদক–র মামলা শেষে বিচারিক আদালত সোমবার (১ ডিসেম্বর) বেশকিছু উচ্চ-পর্যায়ীয় কর্মকর্তাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছে। বিচারপতি বিশেষ জজ আদালত-4-র রায়ে, সাবেক কর্মকর্তা শেখ রেহানা ৭ বছর সশ্রম কারাদণ্ড পেয়েছেন। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ও জমা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪