প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।
বিডিআর বিদ্রোহে পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ রিপোর্ট অনুযায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। এভাছা বলা হয়েছে ভারত চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে। এ কারণে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুস গ্রহণ ও জাল–ভুয়া কাগজপত্রের মাধ্যমে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার(৩০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় গিয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং ইমিগ্রেশন পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ গৌরবের সময়—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে আবারও নতুন করে স্মরণ করবে জাতি। লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মাসে শহীদদের প্রতি জানানো হবে গভীর শ্রদ্ধা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে পরীক্ষার সময়সূচি অনিশ্চয়তায় পড়েছে। শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা দেখিয়ে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অধস্তন আদালতের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে ন্যস্ত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে সরকার। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ প্রকাশ করে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণাসহ একাধিক মামলা ধামাচাপা দিতে তিনি এই অর্থ প্রদান করেছেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্যরা অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বঞ্চিত এই সকল সামরিক বাহিনীর সদস্যদেরও ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার। রোববার (৩০ নভেম্বর) অতিথি ভবন যমুনায় বিগত সরকারের সময়
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে প
বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন: মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা