| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৬৫ জন বাংলাদেশি নাগরিক। শুক্রবার (৬ মার্চ) ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অনেকেই মানবপাচারের শিকার হয়ে সেখানে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন।

বিস্তারিত...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের পাটশিল্পকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তিনি জানান, পাটশিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের গুরুদায়িত্ব তাকে ও তার সহকর্মীদের দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জনের মৃত্যু

দেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে পৃথক ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং এক হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথ ও নৌপথ মিলিয়ে মোট ৪৮৮টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৭ জনে এবং আহত হয়েছেন ১ হাজার ১৯৭ জন।

বিস্তারিত...

টানা ৩ দিন বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতে অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৭ মার্চ) কুড়িগ্রামের বেশকিছু এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত...

রাজধানীর বাজারে লেবু-শসার দাম কমেছে, মসলা ও মুরগির দাম বেড়েছে

রাজধানীর খুচরা বাজারে কিছু নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে কিছু পণ্যের দাম বেড়েছে। মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লেবু ও শসার দাম সামান্য কমেছে, বিপরীতে ব্রয়লার মুরগি, সোনালি মুরগি এবং বিভিন্ন মসলার দাম বেড়েছে।

বিস্তারিত...

হাজারও প্রাণের আত্মত্যাগে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । তিনি আরও বলেন- শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।রাষ্ট্রপতি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। এজন্য কৃষি, শিল্প ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন অপরিহার্য।

বিস্তারিত...

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি আয়োজন করেছে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা।

বিস্তারিত...

ছুটির দিনেও ঢাকার বাতাস ভয়াবহ দূষিত, বিশ্ব তালিকায় দ্বিতীয়

ছুটির দিনেও স্বস্তি মিলছে না রাজধানীর বাসিন্দাদের। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষের কাছাকাছি উঠে এসেছে ঢাকা। শুক্রবার সকালে প্রকাশিত বায়ুগুণমান সূচকে রাজধানীর বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিস্তারিত...

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর উত্তরা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৬ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে যাত্রীরা পাচ্ছেন আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট।

বিস্তারিত...

পেঁয়াজের সরবরাহ বেড়েছে তবে খুচরা বাজারে দামে ফারাক

পেঁয়াজের ভরা মৌসুমে মাঠ থেকে ব্যাপক হারে ফসল উঠতে শুরু করায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে দেশি পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আড়তগুলোতে এখন পেঁয়াজে ভরপুর অবস্থা দেখা যাচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে তুলনামূলক বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সরেজমিনে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আড়তেই দেশি পেঁয়াজের বড় বড় মজুত রয়েছে। আড়তে জায়গা সংকুলান না হওয়ায় অনেক ব্যবসায়ী আড়তের বাইরেও পেঁয়াজ রেখে বিক্রি করছেন।

বিস্তারিত...

ডিএমপির সাত এডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ বদলি করা হয়। ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ইউএই প্রেসিডেন্টকে ফোনে ইরানের হামলার নিন্দা জানালেন তারেক রহমান

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান–এর সঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের হামলার প্রসঙ্গ উঠে আসে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪