রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি হবে না।
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।
রাজধানীর মহাখালী কড়াইল বস্তির আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরায়ণ, শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের চাপ দ্রুত কমিয়ে দিচ্ছে দেশের কৃষিজমি, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার’ শীর্ষক জাতীয় কর্মশালায় এমন উদ্বেগ প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রোইকোলজি প্ল্যাটফর্ম।
বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। আগুন
বাংলাদেশ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য হ্রাস করেছে। এই সময়ে ২৫ মিলিয়ন মানুষ দারিদ্র্য থেকে এবং আরও ৯ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য থেকে উঠে এসেছে। একইসঙ্গে বিদ্যুৎ, শিক্ষা এবং স্যানিটেশনের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে জীবনযাত্রার মান এবং প্রবেশগম্যতা উন্নত করেছে।
আজিজুর রহমান ও আঞ্জুমারা দম্পতি তিন বছর ধরে ভাড়া থাকেন রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে। তাদের সংসারে রয়েছে তিন শিশুসন্তান। বড় ছেলে রাতুলের বয়স ১১ বছর। তার ছোট আরও দুজন।
জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যার ঘটনায় রামপুরা থানায় করা মামলার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
‘ও ভাই আমার সব পুইড়া শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই’। আমি সাত বছর ধরে এই বস্তিতে আছি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন বস্তির বাসিন্দা লাভলী বেগম।
শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ হালনাগাদ করে নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ জারি করেছে। ২৪ নভেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বিধিমালা কার্যকর হয়। আগের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা এবং স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এ হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বনানী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জোন ৪/২-এর আওতাধীন এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় মোট ১২টি রেস্টুরেন্ট ও সেলুন/
শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হালনাগাদ করে নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ জারি করেছে। সোমবার (২৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।