| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

বিস্তারিত...

নন–ক্যাডার পদে ৫৪৫ জনকে সুপারিশ

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা আমরা দিতে যাচ্ছি, কিন্তু কোথা থেকে দেব, সেই ঘোষণা এখনো দিইনি। এখন রাজনৈতিক মন্তব্য দেওয়া ঠিক হবে না। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

বিস্তারিত...

অর্থনীতির রক্তক্ষরণ, ব্যবসায়ীদের চিৎকারও শুনছে না সরকার: বিসিআই সভাপতি

দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে এবং ব্যবসায়ীদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও সরকার তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তাঁর অভিযোগ, ব্যবসায়ী মহলের চিৎকার সরকার শুনছে না, তাদের প্রতি কোনো মনোযোগও দিচ্ছে না।

বিস্তারিত...

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

৩.৬ মাত্রার ভূমিকম্পে আবারও কাপলো দেশ, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ‘এটা ছিলো ৩.৬ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর ঘোড়াশালে।’

বিস্তারিত...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউসনের আপিলের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক : চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

নির্বাচন সুষ্ঠু রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয়: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

বিস্তারিত...

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এ রিট দায়ের করেন।

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

শহীদ অ্যাডভোকেট আলিফ খুনের দ্রুত বিচার দাবি লইয়ার্স অ্যালায়েন্সের

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য জড়ো হওয়া সন্ত্রাসীদের দ্বারা খুনের শিকার ভারতীয় আগ্রাসন বিরোধী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স।

বিস্তারিত...

প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন। মামলায় রাজউক কর্মকর্তা সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিনি রাজউক কর্মকর্তা সাইফুল ইসলাম।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে রাজউক প্লট দুর্নীতি মামলার রায় পড়া শুরু

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ২৩ জনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলার রায় পড়া শুরু হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪