| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নারীরা চলাফেরায় কল্পনাতীত বাধার সম্মুখীন হচ্ছেন : দেবপ্রিয় ভট্টাচার্য

নারীদের রাস্তায় চলাফেরা ও আচরণগত নানা বাধার সম্মুখীন হচ্ছেন। পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নারীরা আগের চেয়ে চলাফেরা, আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না।

বিস্তারিত...

অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অপরিচিতদের ওটিপি বাওয়ান টাইম পাসওয়ার্ড না দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

বিস্তারিত...

সানজিদা তুলির বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসে আঘাতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকার–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলা দায়ের করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন।

বিস্তারিত...

ওসি নিয়োগও হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন। এসপিদের মতোই ওসিদের নিয়োগও হবে লটারির মাধ্যমে, যাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা যায়। জেলা-উপজেলার আইনশৃঙ্খলা অবস্থা বিবেচনা করে যে তিনটি ক্যাটাগরি করা হয়েছে, তার ভিত্তিতেই এ প্রক্রিয়া পরিচালিত হবে। উপদেষ্টার দাবি, মেধাবী বা যোগ্য কোনো কর্মকর্তা এই প্রক্রিয়ায় বঞ্চিত হননি।

বিস্তারিত...

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

২০২৪ সালের জুলাই–আগস্টে আন্দোলনের সময় ‘গণহত্যার বিচার’ করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত...

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও তা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার তিনি বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বিস্তারিত...

পরীক্ষার আগের দিনও আন্দোলন অব্যাহত, যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের মাত্র এক দিন বাকি থাকলেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন থামাচ্ছেন না প্রার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা নতুন করে যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা, ২০৫০ সালেই উঠবে শীর্ষে

রাজধানী ঢাকার জনসংখ্যা ও বিস্তৃতি ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বের বড় শহরগুলোর তালিকায়ও দ্রুত অবস্থান বদলাচ্ছে এই নগরী। সর্বশেষ জাতিসংঘের প্রতিবেদনে- ঢাকা নবম স্থান থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের অবস্থানে। আর ২০৫০ সালের মধ্যে ঢাকাকে বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করা হতে পারে। বুধবার (২৬ নভেম্বর) আল জাজিরা জাতিসংঘের নতুন প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানায়।

বিস্তারিত...

ভোট হবে অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য, এটাই প্রত্যাশা: জার্মান রাষ্ট্রদূত

জার্মানি আশা করছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অংশগ্রহণমূলক হবে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বিস্তারিত...

কড়াইলে উদ্ধারকাজ ব্যাহত করছে কৌতূহলী মানুষের ভিড়

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। এই জনসমাগমের কারণে ধ্বংসস্তূপে তল্লাশি, উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মীরা চরম সংকটে পড়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়- বস্তির ভেতরের সরু গলিপথজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের ভিড়। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ লাইভ করছে, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করছে। এতে মূল প্রবেশপথ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চলাচলও কঠিন হয়ে উঠেছে।

বিস্তারিত...

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল)-এর তৃতীয় তলায় আগুন লেগে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিস্তারিত...

আলাইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত, ভোটের আগে আরও শক্তিশালী হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে নামছে। বুধবার (২৬ নভেম্বর) পিলখানায় বিজিবির পাঁচ ব্যাটালিয়নের মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

টিউলিপ সিদ্দিক ন্যূনতম অধিকারও পাননি: ব্রিটিশ পাঁচ আইনজীবীর মত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে ‘সাজানো, অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী।

বিস্তারিত...

বায়ু দূষণে বিশ্বের শীর্ষ তিনে ঢাকা

জধানী ঢাকার বায়ুদূষণ আবারও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। গত কয়েকদিন তুলনামূলক ভালো থাকা বায়ুমান ফের দ্রুত অবনতির দিকে ধাবিত হচ্ছে শুষ্ক মৌসুমের আগমন ও বৃষ্টির অনুপস্থিতিতে। তার সঙ্গে যোগ হয়েছে যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শহরের চারপাশে ছড়িয়ে থাকা ইটভাটার বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে দূষণে দম বন্ধ হয়ে আসছে রাজধানীবাসীর জীবন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪